Kegel Exercise কী? Kegel Exercise-এর উপকারিতা এবং করার সঠিক পদ্ধতি জানুন

Published on: 19 November 2026 - Updated on: 19 November 2026
Dr. Anupama Roy

Authored By Dr. Anupama Roy

Gynaecologist & IVF Specialist

10+ years of experience

Dr. Akanksha Jangid

M.B.B.S. M.D. DNB (OBGY)

Gynaecologist & IVF Specialist

10+ years of experience

Expert verified

Overview

কেগেল ব্যায়াম হলো পেলভিক ফ্লোরের পেশি শক্তিশালী করার একটি সহজ ব্যায়াম। এই পেশিগুলো মূত্রথলি, জরায়ু ও মলাশয়কে ধরে রাখতে এবং প্রস্রাব ও মল নিয়ন্ত্রণে সাহায্য করে। নারী ও পুরুষ উভয়েই এই ব্যায়াম করতে পারেন। বিশেষ করে গর্ভাবস্থা, প্রসবের পর এই ব্যায়ামটি উপকারী।

Kegel Exercise কী?

Kegel exercise পেলভিক ফ্লোর এর বেশি গুলোকে শক্তিশালী করতে সাহায্য করে। এই পেশিগুলো মূত্রথলি, মলাশয় এবং প্রজনন অঙ্গকে সাপোর্ট দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত ও সঠিকভাবে কেগেল ব্যায়াম করলে এই পেশিগুলোর শক্তি ও নিয়ন্ত্রণ উন্নত হতে পারে। নারী ও পুরুষ উভয়েই এই ব্যায়াম করতে পারেন। বিশেষ করে প্রস্রাব ধরে রাখতে সমস্যা, প্রেগন্যান্সি বা প্রসবের পর পেলভিক ফ্লোরের পেশী গুলো দুর্বল হয়ে যায় তখন অন্নেক সময় চিকিৎসকেরা এই ব্যায়াম এর পরামর্শ দেয়। 

kegel_exercise

Kegel Exercise-এর উপকারিতা

নিয়মিত ও সঠিকভাবে করলে কেগেল ব্যায়ামের কয়েকটি সম্ভাব্য উপকার রয়েছে: 

  • প্রস্রাব ধরে রাখার ক্ষমতা উন্নত করতে সাহায্য করতে পারে।
  • কাশি, হাঁচি বা শরীরে চাপ পড়ার সময় প্রস্রাব ধরে রাখার অক্ষমতার সমস্যা কমাতে সাহায্য করে।
  • কিছু ক্ষেত্রে হঠাৎ প্রস্রাবের বেগ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।
  • শ্রোণিতলের পেশির শক্তি ও নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে।
  • প্রসবের পর দুর্বল হয়ে যাওয়া শ্রোণিতলের পেশি পুনরুদ্ধারে সহায়ক হতে পারে।
  • কিছু মানুষের যৌনস্বাস্থ্যের ক্ষেত্রেও উপকার দেখা যেতে পারে।

তবে কেগেল ব্যায়াম সব ধরনের প্রস্রাবের সমস্যার একমাত্র চিকিৎসা নয়। সমস্যা দীর্ঘদিন থাকলে কারণ নির্ণয় করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Kegel Exercise করার সঠিক পদ্ধতি

কেগেল ব্যায়াম ক্ষেত্রে শুধু পেলভিক ফ্লোরের পেশি শক্ত করে ধরলেই হবে না, সঠিক পেশি চিহ্নিত করা, সংকোচনের পর পুরোপুরি শিথিল করা এবং স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া সমান গুরুত্বপূর্ণ। ভুল পেশি ব্যবহার করলে ব্যায়ামের উপকার কমে যেতে পারে। 

Pelvic Floor Muscles চিহ্নিত করবেন কীভাবে?

পেলভিক ফ্লোরের পেশি শরীরের নিচের দিকে থাকে এবং ব্লাডার, জরায়ু ও মল থলিকে ধরে রাখতে সাহায্য করে। প্রস্রাব ও মল ধরে রাখতেও এই পেশির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

পেশিটি চেনার জন্য মনে করুন, আপনি প্রস্রাবের ধারা বা গ্যাস বের হওয়া থামাতে চাইছেন। যে পেশিতে টান লাগবে, সেটিই পেলভিক ফ্লোরের পেশি।

তবে প্রস্রাবের সময় বারবার ধারা থামিয়ে কেগেল ব্যায়াম করবেন না। শুধু পেশিটি চেনার জন্য একবার চেষ্টা করতে পারেন। নিয়মিত ব্যায়াম করার আগে ব্লাডার খালি করে নিন।

ধাপে ধাপে Kegel Exercise করার নিয়ম

কেগেল ব্যায়াম শুরুতে শুয়ে বা বসে করা সহজ। পরে অভ্যাস হয়ে গেলে দাঁড়িয়েও করা যায়।

ধাপ ১: প্রথমে প্রস্রাব করে ব্লাডার খালি করে নিন। তারপর আরাম করে বসুন বা শুয়ে পড়ুন।

ধাপ ২: এবার পেলভিক ফ্লোরের পেশিগুলো টানুন। মনে করুন, আপনি প্রস্রাব বা গ্যাস বের হওয়া কিছুক্ষণের জন্য আটকাতে চাইছেন।

ধাপ ৩: শুরুতে এই পেশি প্রায় ৩ সেকেন্ড ধরে রাখার চেষ্টা করুন। বেশি সময় ধরে রাখতে না পারলেও সমস্যা নেই।

ধাপ ৪: ৩ সেকেন্ড পর পেশিগুলো ধীরে ধীরে ছেড়ে দিন। কয়েক সেকেন্ড আরাম করুন।

ধাপ ৫: একইভাবে আবার পেশি টানুন এবং ছেড়ে দিন। এভাবে কয়েকবার করুন।

কতক্ষণ Muscle ধরে রাখতে হবে?

শুরুতেই দীর্ঘ সময় পেশি শক্ত করে রাখার চেষ্টা করার দরকার নেই। ৩ সেকেন্ড ধরে রাখা এবং তারপর পুরোপুরি শিথিল করে, আবার শুরু করা যায়। পেশির নিয়ন্ত্রণ বাড়লে ধীরে ধীরে ধরে রাখার সময় বাড়িয়ে সর্বোচ্চ প্রায় ১০ সেকেন্ড পর্যন্ত নেওয়া যায়। 

এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ হলো বেশি সময় ধরে রাখাই বেশি উপকারী নয়। প্রতিবার সংকোচনের পর পেশিকে সম্পূর্ণ বিশ্রাম দেওয়া জরুরি। অতিরিক্ত অনুশীলন করলে পেশিতে টান পড়তে পারে এবং প্রস্রাব বা মলত্যাগের সময় চাপ দেওয়ার সমস্যা হতে পারে।

Exercise করার সময় শ্বাস-প্রশ্বাসের নিয়ম

কেগেল ব্যায়াম করার সময় শ্বাস আটকে রাখবেন না। স্বাভাবিকভাবে শ্বাস নিন। পেশি সংকুচিত করার সময় জোর করে পেট ভেতরে টেনে নেওয়া বা পুরো শরীর শক্ত করে ফেলারও দরকার নেই। 

সহজভাবে মনে রাখুন, পেলভিক ফ্লোরের পেশি সংকুচিত করুন, স্বাভাবিকভাবে শ্বাস নিন এবং পেশি সম্পূর্ণ শিথিল করুন। 

kegel_exercise_indira_ivf_2

Kegel Exercise কতবার এবং কতক্ষণ করা উচিত?

কেগেল ব্যায়াম ক্ষেত্রে কতবার করছেন তার চেয়ে সঠিকভাবে করছেন কি না, সেটি বেশি গুরুত্বপূর্ণ। শুরুতে পেলভিক ফ্লোরের পেশি ৩ সেকেন্ডের মতো সংকুচিত করে ধরে রাখা এবং তারপর পুরোপুরি শিথিল করা যায়। ধীরে ধীরে পেশির শক্তি ও নিয়ন্ত্রণ বাড়লে ১০ সেকেন্ড পর্যন্ত ধরে রাখার অভ্যাস করা যেতে পারে। প্রতিবার সংকোচনের পর পেশিকে কিছুটা বিশ্রাম দেওয়াও জরুরি।

সাধারণভাবে দিনে ৩ বার অনুশীলন করার পরামর্শ দেওয়া হয়। প্রতি বার ধীরে সংকোচন ও দ্রুত সংকোচনের কয়েকটি পুনরাবৃত্তি করা যায়। তবে একেবারে শুরুতে কম সংখ্যক দিয়ে শুরু করে ধীরে ধীরে বাড়ানো ভালো।

Kegel Exercise কখন করা যায়?

এই ব্যায়ামের জন্য আলাদা কোনো যন্ত্রপাতি লাগে না। তাই দৈনন্দিন কাজের সঙ্গে এটি সহজেই যুক্ত করা যায়। যেমন:

  • সকালে ঘুম থেকে ওঠার পর
  • বসে কাজ করার সময়
  • দুপুরে বিশ্রামের সময়
  • রাতে শোয়ার আগে

শুরুতে শুয়ে করলে সঠিক পেশি বোঝা সহজ হতে পারে। পরে বসা ও দাঁড়ানোর অবস্থাতেও অনুশীলন করা যায়।

Kegel Exercise করার সময় সাধারণ ভুল

কেগেল এক্সারসাইজ দেখতে সহজ হলেও শুরুতে অনেকেই ভুল পেশি ব্যবহার করেন। এতে ব্যায়ামের উপকার কমে যেতে পারে। তাই শুধু কতবার করছেন তা নয়, সঠিকভাবে করছেন কি না সেটাও গুরুত্বপূর্ণ।

পেট, উরু শক্ত করা

কেগেল করার সময় শুধু পেলভিক ফ্লোরের পেশিতে টান দিন। পেট, উরু বা নিতম্ব শক্ত করবেন না।

শ্বাস বন্ধ রাখা

পেশি টানার সময় শ্বাস বন্ধ করবেন না। স্বাভাবিকভাবে শ্বাস নিন।

বেশি জোরে পেশি টানা

শুরুতেই বেশি জোরে বা অনেকক্ষণ পেশি ধরে রাখার দরকার নেই। অল্প সময় দিয়ে শুরু করে ধীরে ধীরে বাড়ান।

পেশি টানার পর ছেড়ে না দেওয়া

পেশি টানার পর কয়েক সেকেন্ড পুরোপুরি ছেড়ে দিন। এতে পেশি আরাম করার সুযোগ পায়।

প্রস্রাবের সময় কেগেল করা

প্রস্রাবের ধারা থামিয়ে শুধু পেশি চেনা যায়। তবে নিয়মিত কেগেল করার জন্য এভাবে প্রস্রাব থামাবেন না।

অতিরিক্ত ব্যায়াম করা

বেশি বার করার চেয়ে সঠিকভাবে ও নিয়মিত করা বেশি জরুরি। অতিরিক্ত করলে পেশিতে অস্বস্তি বা প্রস্রাবের সমস্যা হতে পারে।

Pregnancy এবং Kegel Exercise

গর্ভাবস্থায় শিশুর ওজন বাড়ার সঙ্গে সঙ্গে পেলভিক ফ্লোরের পেশির ওপর চাপও বাড়ে। এই পেশিগুলো মূত্রথলি, জরায়ু এবং মলাশয়কে ধরে রাখতে সাহায্য করে। তাই গর্ভাবস্থায় নিয়মিত কেগেল ব্যায়াম করলে এই পেশিগুলো শক্তিশালী রাখতে সাহায্য হতে পারে এবং প্রস্রাব ধরে রাখতে না পারার মতো সমস্যা কমাতেও সাহায্য করে। 

তবে গর্ভাবস্থায় সবার শরীরের অবস্থা এক রকম নয়। তাই ব্যায়াম করার সময় শরীরে ব্যথা, রক্তপাত, মাথা ঘোরা বা অন্য কোনো অস্বাভাবিক সমস্যা হলে ব্যায়াম বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আগে থেকেই গর্ভাবস্থায় কোনো জটিলতা থাকলেও নিজের ইচ্ছায় ব্যায়াম শুরু না করে চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

প্রসবের পর Kegel Exercise

প্রসবের পর পেলভিক ফ্লোরের পেশি কিছুটা দুর্বল হয়ে যাওয়া স্বাভাবিক। বিশেষ করে গর্ভাবস্থায় জরায়ুর বাড়তি ওজন এবং প্রসবের সময় পেশির ওপর চাপ পড়ার কারণে কিছু মহিলার প্রস্রাব ধরে রাখতে সমস্যা, হাঁচি বা কাশির সময় প্রস্রাব বেরিয়ে যাওয়া কিংবা পেলভিক অঞ্চলে দুর্বলতার অনুভূতি হতে পারে। এই সময় সঠিকভাবে করা কেগেল এক্সারসাইজ পেলভিক ফ্লোরের পেশিকে আবার সক্রিয় ও শক্তিশালী করতে সাহায্য করতে পারে। 

Delivery-এর পর কখন শুরু করা যায়?

স্বাভাবিক প্রসবের পর শরীর স্বস্তি দিলে হালকা কেগেল ব্যায়াম শুরু করা যেতে পারে। এমনকি সেলাই থাকলেও সাধারণত হালকা ব্যায়াম করা যায়। তবে সিজারিয়ান প্রসব, তীব্র ব্যথা, বা অন্য কোনো জটিলতা থাকলে কখন শুরু করবেন, তা চিকিৎসকের সঙ্গে কথা বলে ঠিক জরুরি। 

Pelvic Floor Muscles শক্তিশালী করার ভূমিকা

পেলভিক ফ্লোরের পেশি মূত্রথলি, জরায়ু ও মলাশয়কে ধরে রাখতে সাহায্য করে। গর্ভাবস্থা ও প্রসবের পর এই পেশি দুর্বল হলে প্রস্রাব বেরিয়ে আসা বা মল ধরে রাখতে সমস্যা হতে পারে।

নিয়মিত কেগেল ব্যায়াম এই পেশিকে শক্তিশালী করতে এবং তার নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করতে পারে। বিশেষ করে প্রসবের পর প্রস্রাব বেরিয়ে আসার সমস্যা থাকলে এটি উপকারী হতে পারে।

তবে সমস্যা দীর্ঘদিন থাকলে বা ব্যায়াম করার সময় ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিন।

Exercise করার আগে কী কী বিষয় বিবেচনা করবেন?

প্রসবের পর শরীর পুরোপুরি আগের অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগে। তাই কেগেল ব্যায়াম শুরু করার আগে কয়েকটি বিষয় মনে রাখা দরকার: 

  • প্রস্রাব স্বাভাবিকভাবে করতে পারছেন কি না, তা খেয়াল করুন।
  • ব্যায়াম করার সময় বেশি ব্যথা বা জ্বালা হচ্ছে কি না দেখুন।
  • সেলাই বা প্রসবের ক্ষততে যদি খুব বেশি ব্যথা হয় তাহলে নিজে থেকে জোর দিয়ে ব্যায়াম করবেন না।
  • প্রস্রাবের জন্য নল লাগানো থাকলে সেটি খুলে যাওয়ার পর শুরু করুন।
  • প্রথম দিকে অল্প সময় করে করুন এবং শরীরের স্বস্তি অনুযায়ী ধীরে ধীরে বাড়ান।
  • পেট, উরু বা নিতম্বের পেশি শক্ত না করে শুধু পেলভিক ফ্লোরের পেশিতে কাজ করার চেষ্টা করুন।
  • ব্যায়াম করার সময় স্বাভাবিকভাবে শ্বাস নিন।
  • ব্যায়াম করার পর ব্যথা, অস্বস্তি বা প্রস্রাব-পায়খানার সমস্যা বাড়লে ব্যায়াম বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিন।

Kegel Exercise-এর সময় কী কী সতর্কতা রাখা উচিত?

কেগেল এক্সারসাইজ সহজ হলেও ভুলভাবে করলে উপকারের বদলে অস্বস্তি হতে পারে। তাই ব্যায়াম করার সময় কয়েকটি বিষয় মনে রাখা জরুরি।

  • শুধু পেলভিক ফ্লোরের পেশি টানুন। পেট বা উরু শক্ত করে ফেলবেন না।
  • ব্যায়াম করার সময় শ্বাস বন্ধ করবেন না। স্বাভাবিকভাবে শ্বাস নিন।
  • প্রতিবার পেশি টানার পর সেটিকে পুরোপুরি ছেড়ে দিন। সব সময় শক্ত করে ধরে রাখবেন না।
  • প্রস্রাব করার সময় বারবার প্রস্রাবের ধারা থামিয়ে কেগেল করবেন না। এতে ব্লাডার পুরোপুরি খালি নাও হতে পারে।
  • বেশি করলেই বেশি উপকার হবে, এমন নয়। অতিরিক্ত করলে প্রস্রাব বা পায়খানা করার সময় চাপ দিতে সমস্যা হতে পারে।
  • ব্যায়াম করার সময় ব্যথা, বেশি অস্বস্তি বা প্রস্রাব-পায়খানার সমস্যা বাড়লে ব্যায়াম বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিন।
  • সঠিক পেশি কোনটি বুঝতে না পারলে নিজে থেকে বেশি অনুশীলন না করে চিকিৎসক বা পেলভিক ফ্লোরের প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্টের সাহায্য নিন।

References

  1. National Health Service (NHS) – Treatment for Urinary Incontinence:
    https://www.nhs.uk/conditions/urinary-incontinence/treatment/

Frequently Asked Questions

Kegel Exercise কী?

Kegel Exercise-এর কী কী উপকারিতা রয়েছে?

Kegel Exercise কীভাবে করতে হয়?

পুরুষরা কি Kegel Exercise করতে পারেন?

Pregnancy-তে Kegel Exercise করা কি নিরাপদ?

Kegel Exercise দিনে কতবার করা উচিত?

Kegel Exercise-এর ফলাফল পেতে কতদিন সময় লাগে?

Kegel Exercise করার সময় কোন কোন ভুল এড়ানো উচিত?

© 2026 Indira IVF Hospital Limited. All Rights Reserved. T&C Apply | Privacy Policy| *Disclaimer